Ecclesiastes - Chapter 10

Verse 1: দু-একটি মরা মাছিও সব থেকে ভাল সুগন্ধকে দুর্গন্ধে পরিণত করতে পারে| ঠিক একই ভাবে অনেক জ্ঞান ও সম্মান সামান্য বোকামিতে নষ্ট হয়ে য়েতে পারে|

Verse 2: এক জন জ্ঞানী মানুষের চিন্তা তাকে সঠিক পথ দেখায়, কিন্তু মূর্খের চিন্তা তাকে বিপথে নিয়ে যায়|

Verse 3: এক জন মূর্খ রাস্তা দিয়ে হাঁটার সময়ও তার বোকামি প্রদর্শন করে থাকে| তাই সবাই তাকে এক জন মূর্খ হিসেবে জানতে পারে|

Verse 4: তোমার মনিব তোমার ওপর রাগ করলেই চাকরি ছেড়ে দিও না| তুমি শান্ত ভাবে সহায়তা করে অনেক বড় ভুল শুধরে নিতে পারবে|

Verse 5: আমি সূর্য়ের নীচে আরো কিছু খারাপ জিনিস লক্ষ্য করেছি| এগুলো সেই ধরণের ভুল যা শাসকরা সাধারণতঃ করে থাকে|

Verse 6: মূর্খদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়| অন্য দিকে ধনী ব্যক্তিরা গুরুত্বহীন কাজ পায়|

Verse 7: আমি দেখেছি যাদের ভৃত্য হওয়া উচিত্‌ তারা ঘোড়ায় করে যাচ্ছে অথচ যাদের শাসক হওয়ার কথা তারা ভৃত্যের মত এদের পাশে হেঁটে যাচ্ছে|

Verse 8: য়ে ব্যক্তি গর্ত খোঁড়ে সে নিজেই গর্তে পড়ে য়েতে পারে| য়ে ব্যক্তি তার শক্তি দিয়ে একটি দেওয়াল ভেঙে ফেলতে পারে সে দেওয়ালের অপর দিকে লুকিয়ে থাকা সাপের কামড়ে মারা য়েতে পারে|

Verse 9: য়ে ব্যক্তি বিশাল পাথর সরায় সে পাথরের আঘাতে আহত হতে পারে| য়ে ব্যক্তি গাছ কাটে সেই গাছগুলি তার ওপরেই পড়তে পারে|

Verse 10: জ্ঞান য়ে কোন কাজকে সহজ করে দেয়| ভোঁতা ছুরি দিয়ে কোন কিছু কাটা শক্ত কিন্তু সেই ছুরিটাতেই যদি শান দেওয়া যায় তবে কাজটা অনেক সহজ হয়ে যায়| জ্ঞানও সেই রকমই|

Verse 11: এক জন মানুষ সাপকে বশ করতে জানতে পারে| কিন্তু সেই গুণ অর্থহীন হয়ে পড়ে যখন তার অনুপস্থিতিতে কাউকে সাপে কামড়ায| জ্ঞানও সেই রকমই|

Verse 12: জ্ঞানী মানুষের কথায় খ্যাতি আসে| কিন্তু মূর্খের কথা ধ্বংস ডেকে আনে|

Verse 13: এক জন মূর্খ শুরু থেকে শেষ পর্য়ন্ত প্রলাপ বকে|

Verse 14: এক জন মূর্খ, সে কি করবে সে ব্যাপারে বহু কথা বলে| কিন্তু ভবিষ্যতে কি হবে তা কেউই জানে না|

Verse 15: এক জন মূর্খের ঘরে ফেরার পথ খুঁজে নেওয়ার মতো বুদ্ধি থাকে না| তাই সে সারা জীবন খেটে মরে|

Verse 16: এক জন রাজা যদি শিশুসুলভ হয় তা য়ে কোন দেশের পক্ষেই খারাপ| আবার কোন দেশের শাসক যদি ভোজন বিলাসে মত্ত থাকে সব সময় সেটা দেশের পক্ষে ভালো নয়|

Verse 17: কিন্তু যদি কোন রাজা সদবংশজাত হয় তা দেশের পক্ষে মঙ্গলকর| যদি কোন দেশের শাসকগণ, আনন্দের জন্য নয় কিন্তু শক্তির জন্য যথাসময়ে খায় তাহলে তা দেশের পক্ষে মঙ্গলজনক কারণ তারা পরিমিত জীবনযাপন করেন|

Verse 18: য়ে মানুষ অলস হয় তার ছাদ ফুটো হয়ে এমে বাড়ি ভেঙে পড়ে|

Verse 19: খাদ্য ও দ্রাক্ষারস মানুষের জীবনকে উপভোগ্য করে তোলে| অর্থ অনেক সমস্যার সমাধান করে দেয়|

Verse 20: রাজার সম্বন্ধে খারাপ কথা বলো না| তার সম্বন্ধে খারাপ কিছু ভেবো না| তুমি যদি ঘরে একাও থাক তাহলেও কোন ধনী ব্যক্তির সম্পর্কে খারাপ কিছু বোলো না| কেন? কারণ একটা ছোট পাখিও উড়ে গিয়ে সবাইকে সে কথা বলে দিতে পারে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories