Leviticus - Chapter 24

Verse 1: প্রভু মোশিকে বললেন,

Verse 2: “ইস্রায়েলের লোকদের আজ্ঞা দাও নিঙড়ানো অলিভ থেকে খাঁটি তেল তোমার কাছে আনতে| সেই তেল লাগবে বাতিগুলির জন্য| যেন সবসময় সেগুলি জ্বলে|

Verse 3: হারোণ প্রভুর সামনে সন্ধ্যা থেকে সকাল পর্য়ন্ত সমাগম তাঁবুর মধ্যে বাতি বালিয়ে রাখবে| পর্দার বাইরে সাক্ষ্য সিন্দুকের সামনে সেই বাতিটি থাকবে| এই বিধি চিরকাল ধরে চলবে|

Verse 4: প্রভুর সামনে খাঁটি সোনার বাতিস্তম্ভের ওপর রাখা বাতিগুলিকে হারোণ নিয়মিত বালিয়ে রাখবে|

Verse 5: “মিহি ময়দা নাও এবং তা দিয়ে বারোটি রুটি সেঁকে নাও| প্রতি রুটির জন্য 16কাপ করে ময়দা ব্যবহার কর|

Verse 6: প্রভুর সামনে সোনার টেবিলের ওপর সেগুলি দুটি সারিতে রাখো| প্রতি সারিতে থাকবে দুটি করে রুটি|

Verse 7: প্রতি সারিতে কুন্দুরু ঢালবে| এটা প্রভুর কাছে দেওয়া দগ্ধ নৈবেদ্য দানের স্মৃতি রক্ষায প্রভুকে সাহায়্য় করবে|

Verse 8: প্রতিটি শনিবারে নিয়মিতভাবে হারোণ প্রভুর সামনে রুটি সাজিযে রাখবে| ইস্রায়েলের লোকদের সঙ্গে এই চুক্তি চিরকাল চলবে|

Verse 9: ঐ রুটি হারোণ এবং তার ছেলেদের অধিকারে থাকবে| তারা কোন পবিত্র জায়গায় ঐ রুটি খাবে, কারণ সেই রুটি প্রভুর প্রতি অগ্নিকৃত নৈবেদ্যসমুহের একটি| সেই রুটি চিরকালের জন্য হারোণের অংশ|”

Verse 10: একজন ইস্রায়েলীয় মহিলার একটি ছেলে ছিল, যার পিতা ছিল একদন মিশরীয| সেই ছেলে ইস্রায়েলের লোকদের মধ্যে ঘুরে বেড়াতে গেল| এমন সময় তাঁবুর মধ্যে তার সাথে এক ইস্রায়েলের পুরুষের লড়াই শুরু হল|

Verse 11: ইস্রায়েলীয় স্ত্রীলোকের সন্তানটি প্রভুর নামে নিন্দা করে অভিশাপ দিতে শুরু করলে লোকরা তাকে মোশির কাছে নিয়ে এল| (ছেলেটির মাযের নাম ছিল শালোমীত্‌, দিব্রির মেয়ে, দান এর পরিবারগোষ্ঠী থেকে আগত|)

Verse 12: লোকরা ছেলেটিকে গ্রেফতার করে প্রভুর স্পষ্ট আদেশের জন্য অপেক্ষা করল|

Verse 13: “তখন প্রভু মোশিকে বললেন,

Verse 14: “যে অভিশাপ দিয়েছিল তাকে তাঁবুর বাইরে নিয়ে এসো| ইস্রায়েলেরা তাকে অভিশাপ দিতে শুনেছিল, তারা তাদের হাত ছেলেটির মাথায় রাখবে, এবং তখন সমস্ত মানুষ তার দিকে পাথর ছুঁড়বে এবং তাকে হত্যা করবে|

Verse 15: ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন ব্যক্তি তার ঈশ্বরকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই শাস্তি পাবে|

Verse 16: যে কোন ব্যক্তি প্রভুর নামের বিরুদ্ধে কথা বললে সে অবশ্যই নিহত হবে| সমস্ত মানুষ তাকে পাথর মারবে| ইস্রায়েলে জন্মগ্রহণ করা মানুষের মত বিদেশীরাও যদি ঈশ্বরের নামকে অভিশাপ দেয়, তাহলে সে অবশ্যই মৃত্যুমুখে পতিত হবে|

Verse 17: “যদি কোন ব্যক্তি অপর এক ব্যক্তিকে হত্যা করে তবে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে|

Verse 18: কোন ব্যক্তি যদি কারো পশু হত্যা করে তবে সে তার জায়গায় আর একটি পশু দেবে|

Verse 19: “কোন ব্যক্তি তার প্রতিবেশীকে আঘাত করলে ঠিক সেই ধরণের আঘাত দিয়ে লোকটিকে শাস্তি দিতে হবে|

Verse 20: ভাঙ্গা হাড়ের বদলে ভাঙ্গা হাড়; চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত| লোকে অন্যকে যে ধরণের আঘাত দেয়, ঠিক সেই ধরণের আঘাত দিয়ে তাকে শাস্তি দিতে হবে|

Verse 21: সুতরাং যদি কোন ব্যক্তি এক প্রাণী হত্যা করে তাহলে ব্যক্তিকে অবশ্যই প্রাণীর জন্য ক্ষতিপূরণ দিতে হবে; কিন্তু যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে হত্যা করে, তাহলে সে অবশ্যই মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে|

Verse 22: “বিদেশীদের জন্য এবং তোমাদের নিজের দেশের লোকদের জন্য একইরকম অনুশাসন হবে| কেন? কারণ আমিই প্রভু, তোমাদের ঈশ্বর!”

Verse 23: তখন মোশি ইস্রায়েলের লোকদের বলল, যে লোকটা তাঁবুর বাইরের জায়গায় অভিশাপ দিচ্ছিল তাকে নিয়ে এসো| তারপর তারা লোকটাকে পাথর মেরে হত্যা করল| এইভাবে প্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন ইস্রায়েলের লোকরা সেই অনুসারেই কাজ করল|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories