Leviticus - Chapter 19

Verse 1: প্রভু মোশিকে বললেন,

Verse 2: “ইস্রায়েলের সমস্ত লোকদের বলো: আমি তোমাদের প্রভু ঈশ্বর| আমি পবিত্র সুতরাং তোমরা অবশ্যই পবিত্র হবে!”

Verse 3: “তোমাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তি তার পিতা এবং মাতাকে সম্মান দেবে এবং আমার বিশ্রামের বিশেষ দিনগুলিপালন করবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর|

Verse 4: “মূর্ত্তি পূজো করবে না| তোমাদের নিজেদের জন্য গলিত ধাতু দিয়ে দেবতার মূর্ত্তি তৈরী করবে না| আমি প্রভু তোমাদের ঈশ্বর!

Verse 5: “যখন তোমরা ঈশ্বরকে মঙ্গল নৈবেদ্য উপহার দাও, তোমরা অবশ্যই তা সঠিকভাবে দেবে ইস্রায়েলেতে তা গ্রাহ্য হয়|

Verse 6: তোমরা যেদিন নৈবেদ্য দেবে সেদিন এবং পরের দিনও তা আহার করতে পারবে; কিন্তু যদি সেই নৈবেদ্যর কোন অংশ তৃতীয় দিনেও পড়ে থাকে, তাহলে তা অবশ্যই আগুনে পুড়িয়ে ফেলবে|

Verse 7: “তোমরা সেই নৈবেদ্যর কোনো অংশই তৃতীয় দিনে আহার করবে না; সেটা হবে অশুচি, সেটা অগ্রাহ্য হবে|

Verse 8: “একজন ব্যক্তি যদি তা করে তবে সে সেই পাপের কারণে দোষী হবে| কারণ সে প্রভুর জিনিসগুলিকে শ্রদ্ধা করেনি| সেই লোকটি তার লোকদের থেকে অবশ্যই বিচ্ছিন্ন হবে|

Verse 9: “যখন তোমরা শস্য কাটো, তখন তোমাদের ক্ষেত্রের কোণ পর্য়ন্ত শস্য কেটো না| শস্য যদি মাটিতে পড়ে ইস্রায়েলেয, তোমরা তা কুড়িযে নিও না|

Verse 10: “তোমাদের দ্রাক্ষা বাগানের সব দ্রাক্ষা তুলবে না এবং যেগুলি মাটিতে পড়ে থাকে সেগুলিও তুলে নেবে না| কেন? কারণ সেগুলি তোমরা গরীব এবং তোমাদের দেশের মধ্যে দিয়ে ভ্রাম্য়মাণ মানুষদের জন্য ফেলে রাখবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

Verse 11: “তোমরা অবশ্যই চুরি করবে না| তোমরা অবশ্যই লোকদের ঠকাবে না এবং পরস্পরের কাছে মিথ্য়ে কথা বলবে না|

Verse 12: মিথ্য়ে প্রতিশ্রুতি দিতে তোমরা অবশ্যই আমার নাম ব্যবহার করবে না| তা করলে ঈশ্বরের নামের অসম্মান করা হয়| আমিই তোমাদের প্রভু!

Verse 13: “তোমাদের প্রতিবেশীর প্রতি তোমরা অবশ্যই মন্দ ব্যবহার করবে না| তোমরা অবশ্যই তাকে লুঠ করবে না| তোমরা সকাল না হওয়া পর্য়ন্ত সারা রাত ধরে অবশ্যই একজন ভাড়া করা শ্রমিকের বেতন আটকাবে না|

Verse 14: “তোমরা অবশ্যই একজন বধির মানুষকে অভিশাপ দেবে না| অন্ধ মানুষের সামনে এমন কিছু রেখো না ইস্রায়েলেতে সে পড়ে ইস্রায়েলেয| তোমরা অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে| আমিই তোমাদের প্রভু!

Verse 15: “বিচারের ব্যাপারে তোমরা অবশ্যই পক্ষপাতহীন হবে| তোমরা অবশ্যই দরিদ্র মানুষের প্রতি বিশেষ পক্ষপাতিত্ব দেখাবে না| এবং তোমরা অবশ্যই অতি গুরুত্বপূর্ণ লোকদেরও বিশেষ সম্মান দেখাবে না| তোমরা যখন প্রতিবেশীর বিচার করবে তখন অবশ্যই অন্যায় করবে না|

Verse 16: অন্য লোকদের বিরুদ্ধে তোমরা অবশ্যই মিথ্য়া গল্প রটিযে বেড়াবে না| এমন কিছু করবে না ইস্রায়েলেতে তোমাদের প্রতিবেশীর জীবন বিপন্ন হয়| আমিই তোমাদের প্রভু!

Verse 17: “তোমরা তোমাদের ভাইকে অবশ্যই মনে মনে ঘৃণা করবে না| যদি তোমাদের প্রতিবেশী ভুল করে, তাহলে তার সাথে সে বিষয়ে কথা বল, কিন্তু তাকে ক্ষমা করো; তাহলে তুমি তার দোষের ভাগীদার হবে না|

Verse 18: “তোমার প্রতি লোকরা খারাপ ইস্রায়েলে কিছু করেছে, তা ভুলে যেও; প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না| তোমাদের প্রতিবেশীকে নিজেদের মত করে ভালোবাসো| আমিই তোমাদের প্রভু!

Verse 19: “তোমরা অবশ্যই আমার বিধিসকল মান্য করবে| তোমরা অবশ্যই দু পৃথক ধরণের প্রাণীর মধ্যে সঙ্কর প্রজনন করবে না| তোমরা অবশ্যই তোমাদের ক্ষেতে দু আলাদা ধরণের বীজ বপন করবে না| দুই ধরণের সুতো দিয়ে তৈরী পোশাক তোমরা অবশ্যই পরবে না|

Verse 20: “এমন ঘটতে পারে যে একজন ব্যক্তি, অন্যের কাছে দাসী এমন একজনের সঙ্গে য়ৌন সংসর্গ করেছে; কিন্তু এই দাসী মহিলাটি বিক্রিত হয়নি বা তাকে তার স্বাধীনতা দেওয়া হয় নি| যদি তা ঘটে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই শাস্তি হবে; কিন্তু তাদের মৃত্যুদণ্ড হবে না, কারণ স্ত্রীলোকটি স্বাধীন নয|

Verse 21: “লোকটি প্রভুর জন্য সমাগম তাঁবুর প্রবেশমুখে অবশ্যই তার দোষ মোচনের নৈবেদ্য হিসাবে একটি পুরুষ মেষশাবক আনবে|

Verse 22: “যাজক লোকটিকে শুচি করার জন্য পুরুষ মেষশাবকটিকে দোষার্থক নৈবেদ্য হিসেবে প্রভুর সামনে উত্সর্গ করে তার পাপের প্রাযশ্চিত্ত করবে| তারপর লোকটিকে তার কৃত পাপ সমুহের জন্য ক্ষমা করা হবে|

Verse 23: “ভবিষ্যতে তোমরা তোমাদের দেশে প্রবেশ করে যখন খাদ্যের জন্য কোন জাতের গাছ লাগাবে, তখন ঐ গাছের ফল ব্যবহারের আগে অবশ্যই তিন বছর অপেক্ষা করবে| এই সময় সেই ফল অশুচি বলে গন্য করবে এবং তা খাবে না|

Verse 24: “চতুর্থ বছরে গাছের ফল হবে প্রভুর| প্রভুর প্রতি প্রশংসা হিসেবে এটা হবে পবিত্র নৈবেদ্য|

Verse 25: “তারপর পঞ্চম বছরে তোমরা সেই গাছ থেকে ফল পেতে পারো! এবং এইভাবে গাছটি তোমাদের জন্য আরো ফল দেবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

Verse 26: “রক্ত লেগে থাকা অবস্থায় কোন মাংস তোমরা অবশ্যই খাবে না|“তোমরা অবশ্যই ইস্রায়েলেদুবিদ্য়া এবং গণক বিদ্য়ার ব্যবহার করতে চেষ্টা করবে না|

Verse 27: “তোমরা অবশ্যই তোমাদের মাথার পাশে গজানো কেশগুলি গোল করে গোটাবে না| তোমরা অবশ্যই তোমাদের দাড়ির কোণ কাটবে না|

Verse 28: “মৃত ব্যক্তিদের স্মরণে রাখার জন্য তোমরা অবশ্যই তোমাদের দেহে কাটা ছেঁড়া করবে না| তোমরা অবশ্যই নিজেদের ওপর কোন উল্কি রাখবে না| আমিই প্রভু!

Verse 29: “তোমার কন্যাকে বেশ্যা হতে দিও না| তা করলে তাকে অপমান করা হয়| দেশের মানুষজনও তাহলে বেশ্যার মত অর্থাত্‌ ঈশ্বরের প্রতি অবিশ্বস্তের মত আচরণ করবে না এবং দেশে মন্দ জিনিসে পূর্ণ হবে না|

Verse 30: “আমার বিশ্রামের বিশেষ দিনগুলিতে তোমরা অবশ্যই কাজ করবে না| তোমরা অবশ্যই আমার পবিত্রস্থানকে সম্মান দেবে| আমিই প্রভু!

Verse 31: “ভুতুড়িযাদের বা ডাইনীদের কাছে মন্ত্রণার জন্য ইস্রায়েলেবে না| তাদের কাছে যেও না, তারা শুধু তোমাকে অশুচি করবে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

Verse 32: “বযস্ক ব্যক্তিদের সম্মান দেখাবে; যখন তাঁরা ঘরে ঢোকেন উঠে দাঁড়াবে| তোমাদের ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে| আমিই প্রভু!

Verse 33: “তোমাদের দেশে বাস করা বিদেশীদের প্রতি খারাপ ব্যবহার করবে না|

Verse 34: “তোমাদের নিজেদের নাগরিকদের মতই বিদেশীদের প্রতি সমান ব্যবহার করবে| তোমাদের নিজেদের যেমন ভালোবাস, বিদেশীদের তেমনি ভালোবাসবে| কারণ একসময় তোমরা মিশরে বিদেশী ছিলে| আমিই প্রভু তোমাদের ঈশ্বর!

Verse 35: “তোমরা বিচারে অন্যায় করবে না এবং জিনিসপত্র মাপার ও ওজন করার ব্যাপারে সত্‌ হবে|

Verse 36: “শস্য ওজন করার জন্য এবং তরল পদার্থ মাপার জন্য তোমাদের ওজন পাল্লা, বাটখারা, ঝুড়ি ও পাত্রগুলি সঠিক হওয়া উচিত্‌| আমিই প্রভু তোমাদের ঈশ্বর! আমি তোমাদের মিশর দেশ থেকে বাইরে এনেছি|

Verse 37: “তোমরা অবশ্যই আমার সমস্ত বিধি এবং নিয়মাবলী মনে রাখবে এবং সেগুলি মান্য করবে| আমিই প্রভু!”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories