Genesis - Chapter 4

Verse 1: আদম ও তার স্ত্রী হবার মধ্যে য়ৌন সম্পর্ক হল| হবা একটি শিশুর জন্ম দিল| শিশুটির নাম রাখা হল কয়িন| হবা বলল, “প্রভুর সহায়তায আমি একটি মানুষের রূপ দিয়েছি|”

Verse 2: পরে সে আর একটি শিশু প্রসব করল| এই শিশুটি হল কয়িনের ভাই হেবল| হেবল হল মেষপালক আর কয়িন হল কৃষক|

Verse 3: ফসল কাটার সময় প্রভুর জন্যে কয়িন কিছু উপহার নিয়ে এল| কয়িন ক্ষেতে যা ফলিযেছিল তার থেকে কিছু ফসল নিয়ে এল|

Verse 4: আর হেবল প্রভুর জন্য তার মেষপাল থেকে বাছাই করা সেরা মেষগুলোর সেরা অংশ নিয়ে এল|প্রভু হেবল ও তার উপহার গ্রহণ করলেন,

Verse 5: কিন্তু প্রভু কয়িন ও তার উপহার প্রত্যাখ্যান করলেন| এতে কয়িনের ভীষণ দুঃখ আর রাগ হল|

Verse 6: প্রভু কয়িনকে জিজ্ঞেস করলেন, “তুমি রাগ করছ কেন? তোমার মুখ বিষন্ন কেন?

Verse 7: তুমি যদি ভাল কাজ কর, তখন আমি তোমায় গ্রহণ করব| কিন্তু যদি অন্যায় কাজ করো সে পাপ থাকবে তোমার জীবনে| তোমার পাপ তোমাকে আযত্তে রাখতে চায়, কিন্তু তোমাকেই সেই পাপকে আযত্তে রাখতে হবে|”

Verse 8: কয়িন তার ভাই হেবলকে বলল, “চলো, মাঠে যাওয়া যাক|” তখন কয়িন আর হেবল বাইরে মাঠে গেল| তখন কয়িন তার ভাই হেবলের উপর ঝাঁপিযে পড়ে তাকে হত্যা করল|

Verse 9: পরে প্রভু কয়িনকে জিজ্ঞেস করলেন, “তোমার ভাই হেবল কোথায়?”কয়িন বলল, “আমি জানি না| ভাইয়ের উপর নজরদারি করা কি আমার কাজ?”

Verse 10: তখন প্রভু বললেন, “তুমি কি করেছ? তোমার ভাইকে তুমি হত্যা করেছ? তার রক্ত মাটির নীচে থেকে আমার উদ্দেশ্যে চিত্কার করছে|

Verse 11: তুমি তোমার ভাইকে হত্যা করেছ এবং তোমার হাত থেকে তার রক্ত নেওয়ার জন্যে পৃথিবী বিদীর্ণ হয়েছে| তাই এখন, আমি এই ভূমিকে অভিশাপ দেব|

Verse 12: অতীতে, তুমি গাছপালা লাগিয়েছ এবং তোমার গাছপালার ভালই বাড়বৃদ্ধি হয়েছে| কিন্তু এখন তুমি গাছপালা লাগাবে এবং মাটি তোমার গাছপালা বাড়তে আর সাহায্য করবে না| এই পৃথিবীতে তোমার কোনও বাড়ী থাকবে না, তুমি এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে|”

Verse 13: তখন কয়িন বলল, “এই শাস্তি আমার পক্ষে খুব বেশী!

Verse 14: দেখ, তুমি আমায় নির্বাসনে য়েতে বাধ্য করছ| আমি তোমার কাছেও আসতে পারব না, তোমার সঙ্গে আর আমার দেখাও হবে না| আমার কোনও ঘরবাড়ী থাকবে না| আমি পৃথিবী জুড়ে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়াতে বাধ্য হব এবং আমায় য়ে দেখবে সেই হত্যা করবে|”

Verse 15: তখন প্রভু কয়িনকে বললেন, “না, আমি তা ঘটতে দেব না| তোমায় যদি কেউ হত্যা করে তাহলে তাকে আরও বেশী শাস্তি দেব|” তখন প্রভু কয়িনের গায়ে একটা চিহ্ন দিলেন যাতে কেউ তাকে হত্যা না করে|

Verse 16: কয়িন প্রভুর কাছ থেকে চলে এল এবং এদনের পূর্বদিকে নোদ নামক এক দেশে বাস করতে লাগল|

Verse 17: কয়িনের সঙ্গে য়ৌন সম্পর্কের ফলে তার স্ত্রী একটি পুত্রের জন্ম দিল| তার নাম রাখা হল হনোক| কয়িন একটি নগর পত্তন করে তার নামও পুত্রের নামে রাখল হনোক|

Verse 18: হনোকের ইরদ নামে একটি পুত্র হল| ইরদের পুত্রের নাম মহূয়ায়েল| আর তার পুত্রের নাম মথুশায়েল| আর তার পুত্রের নাম লেমক|

Verse 19: লেমকের দুজন স্ত্রী ছিল| একজনের নাম আদা, আর একজনের নাম সিল্লা|

Verse 20: আদার গর্ভে জন্ম হল যাবলের| যারা তাঁবুতে বাস করে এবং পশুপালন করে সেই জাতির জনক হল যুবল|

Verse 21: আদার অন্য পুত্রের নাম য়ুবল| তার সন্তানসন্ততি থেকে য়ে জাতির সৃষ্টি হল তারা বীণা ও বাঁশি বাজায|

Verse 22: লেমকের অন্য স্ত্রী সিল্লা এক পুত্রের ও এক কন্যার জন্ম দিল| পুত্রের নাম তুবল কয়িন আর কন্যার নাম নয়মা| তুবল কয়িনের সন্তানসন্ততি পিতল ও লোহার কাজে দক্ষ|

Verse 23: লেমক তার দুই স্ত্রীর উদ্দেশ্যে বলল,“আদা আর সিল্লা, এদিকে কান দাও| লেমকের স্ত্রীরা, আমার কথা শোনো! একটা লোক আমায় মেরেছিল, তাই তাকে আমি হত্যা করেছি| একজন তরুণ আমায় আঘাত করেছিল, তার বদলে আমি তাকে হত্যা করেছি|

Verse 24: কয়িনকে হত্যার শাস্তি ছিল সাত গুণ, লেমককে হত্যার শাস্তি সাতাত্তর গুণ বেশী!”

Verse 25: আদমের সঙ্গে য়ৌন সম্পর্কের ফলে হবা আর একটি পুত্রের জন্ম দিল| তারা তার নাম রাখল শেথ| হবা বলল, “ঈশ্বর আমায় আর একটি পুত্র দিয়েছেন| কয়িন হেবলকে মেরে ফেলল, কিন্তু আমার এখন শেথ আছে|”

Verse 26: শেথেরও একটি পুত্র হল| সে তার নাম রাখল ইনোশ| সেই সময় লোকেরা প্রভুর কাছে প্রার্থনা করতে শুরু করল|”

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories