Genesis - Chapter 16

Verse 1: সারী ছিল অব্রামের স্ত্রী| তার ও অব্রামের কোনও সন্তানাদি ছিল না| সারী মিশর থেকে একজন দাসী এনেছিল| তার নাম হাগার|

Verse 2: সারী অব্রামকে বললেন, “প্রভু আমায় সন্তান ধারণের ক্ষমতা দেন নি| তাই তুমি আমার দাসী হাগারের কাছে যাও| আমাকে একটি সন্তান দাও এবং আমি সেই সন্তানকে নিজের বলে গ্রহণ করবো|”অব্রাম সারীর নির্দেশ অনুসরণ করলেন|

Verse 3: অব্রাম কনানে দশ বছর বাস করার পরে এই ঘটনা ঘটে| সারী হাগারকে তাঁর স্বামী অব্রামের কাছে পাঠালো| (হাগার ছিল তাঁর মিশরীয দাসী|)

Verse 4: অব্রামের দ্বারা হাগার গর্ভবতী হলো| যখন সে একথা জানতে পারল সে খুব গর্বিতা হয়ে উঠল এবং ভাবল সে তার প্রভু পত্নী সারীর চেযে ভাল|

Verse 5: কিন্তু সারী অব্রামকে বলল, “আমার দাসী এখন আমাকেই তিরস্কার করে এবং এর জন্যে তুমি দায়ী| আমিই তাকে তোমার কাছে পাঠিয়েছিলাম| সে গর্ভবতী হল| এখন সে নিজেকে আমার চেয়ে ভাল মনে করে| প্রভু বিচার করুন য়ে কোনটা ঠিক|”

Verse 6: কিন্তু অব্রাম সারীকে বলল, “তুমিই হাগারের গৃহকর্ত্রী| তোমার য়ে রকম ইচ্ছে সে রকমভাবেই তুমি হাগারের ব্যবস্থা করবে|” ফলে সারী তাঁর দাসী হাগারকে দুঃখ দিলেন এবং হাগার সেখান থেকে পালিয়ে গেল|

Verse 7: মরুভূমির মধ্যে এক জলপূর্ণ কূপের পাশে প্রভুর দূত হাগারকে দেখতে পেল| জলাশযটি ছিল শূর যাওয়ার পথে|

Verse 8: সেই দূত বলল, “হাগার তুমি তো সারীর পরিচারিকা| তুমি এখানে কেন? তুমি কোথায় যাচ্ছো?”হাগার বলল, “আমি সারীর কাছ থেকে পালাচ্ছি|”

Verse 9: প্রভুর দূত হাগারকে বলল, “সারী তোমার গৃহকর্ত্রী| তার কাছে ফিরে যাও| তার বাধ্য হও|

Verse 10: হাগারকে প্রভুর দূত আরও বলল, “তোমার থেকে বিশাল জনসমষ্টি সৃষ্টি হবে| এত বিপুল জনসংখ্যা হবে য়ে তাদের গুনে শেষ করা যাবে না|”

Verse 11: প্রভুর দূত আরও বলল,“হাগার, এখন তুমি গর্ভবতী, তুমি হবে এক পুত্রের জননী| পুত্রের নাম দেবে ইশ্মায়েল, কারণ প্রভু শুনেছেন তোমার উপর দুর্ব্যবহার হয়েছে, তিনি তোমাকে সাহায্য করবেন|

Verse 12: “ইশ্মায়েল স্বাধীন এবং উদ্দাম হবে য়েমন উদ্দাম হয় বন্য গাধা| সে সবার বিরুদ্ধে দাঁড়াবে এবং সবাই হবে তার প্রতিপক্ষ| সে স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াবে এবং ভাইদের বসতির কাছে তাঁবু গাড়বে|”

Verse 13: প্রভু হাগারের সঙ্গে কথা বললেন| হাগার ঈশ্বরের এক নতুন নাম দিল| সে তাঁকে বলল, “আপনি হলেন ঈশ্বর যিনি আমায় দেখেন|” সে এই কথা বলল কারণ সে ভাবল, “এরকম জায়গাতেও ঈশ্বর আমায় দেখতে পাচ্ছেন, আমার ভালমন্দের কথা চিন্তা করছেন|”

Verse 14: সুতরাং ঐ কূপের নাম হল বের-লহয়-রোযী| কাদেশ এবং বেরদ অঞ্চলের মধ্যে ঐ কূপের অবস্থান|

Verse 15: হাগার অব্রামের পুত্রের জন্ম দিল| সে অব্রাম পুত্রের নাম দিল ইশ্মাযেল|

Verse 16: যখন হাগারের গর্ভে ইশ্মাযেলের জন্ম হয় তখন অব্রামের বয়স 86 বছর|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories