1 Samuel - Chapter 4

Verse 1: শমূযেলের খবর সমস্ত ইস্রায়েলে জানাজানি হয়ে গেল| এলি খুব বৃদ্ধ হয়ে গেল| তার পুত্ররা প্রভুর চোখের সামনে অন্যায় চালিযে যেতে থাকল|সেই সময় পলেষ্টীয়রা ইস্রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ল| ইস্রায়েলীয়দের তাঁবু পড়ল এবন্ এষরে| পলেষ্টীয়রা তাঁবু গাড়ল অফেকে|

Verse 2: পলেষ্টীয়রা ইস্রাযেলকে আক্রমণের জন্য প্রস্তুত হল| যুদ্ধ শুরু হল|পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের হারিয়ে দিয়ে 4,000 ইস্রায়েলীয় সৈন্যদের হত্যা করল|

Verse 3: ইস্রায়েলীয় সৈন্যরা তাদের তাঁবুতে ফিরে এল| তাদের প্রবীণরা জানতে চাইল, “কেন প্রভু পলেষ্টীয়দের কাছে আমাদের হারিয়ে দিলেন? চলো আমরা শীলো থেকে প্রভুর সাক্ষ্যসিন্দুক আনি| তিনি যুদ্ধে আমাদের সহায় হবেন| তিনিই শত্রুদের হাত থেকে আমাদের রক্ষা করবেন|”

Verse 4: শীলোয লোক পাঠানো হল| তারা প্রভু সর্বশক্তিমানের সাক্ষ্যসিন্দুক নিয়ে ফিরে এল| সিন্দুকের ওপর দুটি করূব, যেন প্রভুর সিংহাসন| এলির দুই পুত্র হফ্নি আর পীনহস সেই পবিত্র সিন্দুক নিয়ে এসেছিল|

Verse 5: শিবিরে প্রভুর সেই সাক্ষ্য সিন্দুক আসার সঙ্গে সঙ্গে ইস্রায়েলীয়রা জোরে চেঁচিয়ে উঠল| তাদের চিত্কারে মাটি কেঁপে উঠল|

Verse 6: পলেষ্টীয়রা ইস্রায়েলীয়দের সেই চিত্কার শুনতে পেল| তারা বলাবলি করতে লাগল, “ইব্রীযদের শিবিরের লোকরা এত উত্তেজিত কেন?”তারপর পলেষ্টীয়রা জানতে পারল ইস্রায়েলীয় শিবিরে প্রভুর পবিত্র সিন্দুক আনা হয়েছে|

Verse 7: পলেষ্টীয়রা ভয় পেয়ে গেল| তারা বলল, “ঈশ্বর ওদের শিবিরে এসেছেন| আমাদের এখন বেশ বিপদ| এরকম তো আগে কখনও হয় নি|

Verse 8: আমরা বিপদে পড়েছি| কে আমাদের এই পরাক্রমী দেবতাদের হাত থেকে বাঁচাবে? এই সব দেবতারা মিশরীয়দের নানা ব্যাধি, ভয়ঙ্কর সব অসুখ দিয়েছিলেন|

Verse 9: হে পলেষ্টীয়রা, সাহস রাখো| বীরের মতো লড়াই করো| অতীতে ইব্রীযরা ছিল আমাদের ক্রীতদাস| তাই বলছি, বীরের মতো লড়াই চালাও, নইলে তোমরাই তাদের ক্রীতদাস হবে!”

Verse 10: তাই পলেষ্টীয়রা প্রবল বিক্রমে যুদ্ধ করে ইস্রায়েলীয়দের পরাজিত করল| ইস্রায়েলীয়দের প্রত্যেকটি সৈন্য তাঁবুতে পালিয়ে গেল| ইস্রায়েলীয়দের পক্ষে এটা একটা মারাত্মক পরাজয় ছিল| 30,000 ইস্রায়েলীয় সৈন্য নিহত হল|

Verse 11: পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিনিয়ে নিয়ে এলির পুত্র হফ্নি আর পীনহসকে হত্যা করল|

Verse 12: সেদিন বিন্যামীন গোষ্ঠীর একজন লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এল| সে যে কত দুঃখী তা বোঝানোর জন্যে কাপড় চোপড় ছিঁড়ে ফেলল, মাথায় ধূলো মাখল|

Verse 13: নগরের ফটকের কাছে এলি একটা চেযারে বসেছিল| এমন সময় ঐ লোকটা শীলোতে এল| ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে এলির খুব দুশ্চিন্তা হচ্ছিল| সেই জন্য সে বসে বসে প্রতীক্ষা করছিলো| তারপর ঐ বিন্যামীন গোষ্ঠীর লোকটি শীলোয় এসে দুঃসংবাদটা জানালে শহরের সবাই চেঁচিয়ে কাঁদতে শুরু করল|

Verse 14: আটানব্বই বছরের বৃদ্ধ এলি চোখে কিছু দেখতে পেতো না| কিন্তু লোকদের চিত্কার করে কান্না তার কানে আসছিল|

Verse 15: সে জিজ্ঞেস করল, “লোকরা কিসের জন্য এত চেঁচামেচি করছে?”বিন্যামীন গোষ্ঠীর লোকটি দৌড়ে গিয়ে এলিকে সব জানাল|

Verse 16: সেই লোকটা এলিকে বলল, “যুদ্ধক্ষেত্র থেকে আমি এই মাত্র এসেছি| আমি আজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি|”এলি জিজ্ঞেস করল, “কি হয়েছিল বাছা?”

Verse 17: বিন্যামীন গোষ্ঠীর লোকটি বলল, “ইস্রায়েলীয়রা পলেষ্টীয়দের দেখে পালিয়ে গিয়েছিল| ইস্রায়েলের অনেক সৈন্য মারা গেছে| তোমার দুই পুত্রও মারা গেছে| আর পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেছে|”

Verse 18: লোকটির মুখ থেকে ঈশ্বরের পবিত্র সিন্দুকের কথা শোনা মাত্র এলি চেযার থেকে দরজার কাছেই পড়ে গেল| তার ঘাড় ভেঙ্গে গেল| সে বৃদ্ধ এবং মোটা ছিল, তাই সে বাঁচল না| সে20 বছর ইস্রাযেলকে নেতৃত্ব দিয়েছিল|

Verse 19: এলির পুত্রবধূ অর্থাত্‌ পীনহসের স্ত্রী গর্ভবতী ছিল| তার সন্তান প্রসবের সময় হয়ে এসেছিল| সে জানতে পারল ঈশ্বরের পবিত্র সিন্দূক বেহাত হয়ে গেছে| আরও শুনলো তাঁর শ্বশুর এলি আর স্বামী পীনহসও বেঁচে নেই| খবর শোনার সঙ্গে সঙ্গেই তার প্রসব যন্ত্রণা শুরু হল, সন্তান ভূমিষ্ঠ হল|

Verse 20: সে যখন প্রায মরনাপন্ন তখন যে সমস্ত স্ত্রীলোক তার দেখাশুনা করছিল তারা বলল, “দুঃখ করো না| তোমার পুত্র হয়েছে|”কিন্তু এলির পুত্রবধূ সে কথায় কান দিল না|

Verse 21: সে বলল, “ইস্রায়েলের মহিমা ছিনিয়ে নেওয়া হয়েছে|” সে শিশুটির নাম দিল ঈখাবোদ যার অর্থ হল মহিমা নেই| সে এ কাজটি করল কারণ ঈশ্বরের পবিত্র সিন্দুক শত্রুর হাতে গিয়েছিল এবং শ্বশুর ও স্বামী দুজনেই মারা গিয়েছিল|

Verse 22: সে বলল, “ইস্রায়েলের মহিমা নিয়ে নেওয়া হয়েছিল” কারণ পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গিয়েছিল|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories