1 Samuel - Chapter 3

Verse 1: এলির অধীনে থেকে বালক শমূয়েল প্রভুর সেবা করতে লাগল| সেই সময় প্রভু প্রাযই লোকদের সঙ্গে সরাসরি কথা বলতেন না| দর্শন ছিল বিরল|

Verse 2: এলির দৃষ্টিশক্তি এত কমে গিয়েছিল যে এক রকম অন্ধই বলা চলে| এক রাত্রিতে সে শুয়ে ছিল,

Verse 3: শমূয়েল প্রভুর পবিত্র মন্দিরে শুয়ে ছিল| সেখানেই ঈশ্বরের পবিত্র সিন্দুক ছিল| প্রভুর প্রদীপ তখনও জ্বলছিল|

Verse 4: প্রভু শমূয়েলকে ডাকলেন; শমূয়েল সাড়া দিল, “এই যে, আমি এখানে|”

Verse 5: শমূয়েল মনে করেছিল, এলি তাকে ডাকছে| তাই সে ছুটে এলির কাছে গেল| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?”এলি বলল, “কই, আমি তো তোমাকে ডাকি নি, তুমি ঘুমোও|”শমূয়েল চলে গেল|

Verse 6: আবার প্রভু ডাকলেন, “শমূয়েল!” শমূয়েল ছুটে গেল এলির কাছে| এলিকে বলল, “এই যে আমি| আপনি আমাকে ডাকছিলেন?”এলি বলল, “আমি তোমাকে ডাকি নি| তুমি ঘুমোও|”

Verse 7: শমূয়েল তখনও পর্য়ন্ত প্রভুকে জানত না, চিনত না| কারণ প্রভু তখনও তার সঙ্গে সরাসরি কথা বলেন নি|

Verse 8: প্রভু তৃতীয়বার শমূয়েলকে ডাকলেন| আবার শমূয়েল উঠল, এলির কাছে আবার গেল| সে বলল, “এই যে আমি, আপনি আমাকে ডাকছিলেন?”তখন এলি বুঝতে পারল ছেলেটিকে আসলে বয়ং প্রভুই ডেকেছেন|

Verse 9: এলি শমূয়েলকে বলল, “এখন তুমি শোও| এবার যদি কেউ তোমাকে ডাকে, তুমি তার কাছে গিয়ে বলবে, ‘বলুন প্রভু, আপনার দাস শুনছে|”‘শমূয়েল শুতে গেল|

Verse 10: প্রভু সেখানে এসে দাঁড়ালেন| আবার তিনি আগের মতো ডাকলেন: “শমূয়েল, শমূয়েল!”এবার শমূয়েল সাড়া দিল: “বলুন প্রভু, আপনার দাস শুনছে|”

Verse 11: প্রভু শমূয়েলকে বললেন, “শোনো, আমি শীঘ্রই ইস্রায়েলে একটা কিছু ঘটাব| যারা এই সম্বন্ধে শুনবে তারা অতিশয বেদনাহত হবে|

Verse 12: এলি আর তার পরিবারের বিরুদ্ধে আমি যা যা করবার করব| আমি একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্য়ন্ত সব কিছুই করব|

Verse 13: আমি এলিকে বলেছিলাম, ওর পরিবারকে চিরকালের জন্যে আমি শাস্তি দেবই| আমি শাস্তি দেব, কারণ এলি জানত তার পুত্ররা ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ করছে| কিন্তু এলি তাদের সামলায নি|

Verse 14: তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতই বলি আর শস্য নৈবেদ্য উত্সর্গ করা হোক্ না কেন, তাতে এলির পুত্রদের পাপ ঘুচবে না|”

Verse 15: ভোর পর্য়ন্ত শমূয়েল বিছানায শুয়ে রইল| ভোর হলে সে প্রভুর মন্দিরের দরজা খুলল| দর্শনে কি দেখেছ এবং কি শুনেছে তা এলিকে জানাতে শমূয়েল সাহস করল না|

Verse 16: কিন্তু এলি শমূয়েলকে বলল, “শমূয়েল, আমার পুত্র!”শমূয়েল বলল, “আমি এইখানে|”

Verse 17: এলি জিজ্ঞাসা করল, “প্রভু তোমায় কি বলেছেন? আমার কাছে কিছু লুকিও না| লুকোলে ঈশ্বর তোমাকে শাস্তি দেবেন|”

Verse 18: অগত্যা শমূয়েল এলিকে সব খুলে বলল, কিছুই গোপন করল না|এলি বলল, “তিনি প্রভু, তিনি যা ভাল বুঝবেন তাই করুন|

Verse 19: প্রভু শমূযেলের সঙ্গে ছিলেন আর শমূয়েল বড় হয়ে উঠতে লাগল| শমূযেলের একটি কথাকেও প্রভু মিথ্য়া প্রমাণিত হতে দিলেন না|

Verse 20: দান থেকে বের্-শেবা পর্য়ন্ত সমস্ত ইস্রায়েলের লোকরা জেনে গেল যে শমূয়েল প্রভুর একজন প্রকৃত ভাববাদী|

Verse 21: শীলোতে শমূযেলের সামনে প্রভু প্রাযই দেখা দিতে লাগলেন| প্রভু নিজেকে শমূযেলের কাছে প্রভুর বাক্য় হিসেবে প্রকাশ করলেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories