Numbers - Chapter 34

Verse 1: প্রভু মোশিকে বললেন,

Verse 2: “ইস্রায়েলের লোকদের এই আদেশ দাও| তোমরা কনান দেশে আসছো| তোমরা এই দেশকে পরাজিত করবে| তোমরা সমগ্র কনান দেশটিকে অধিগ্রহণ করবে|

Verse 3: দক্ষিণ দিকে তোমরা ইদোমের কাছে সীন মরুভূমির কিছু অংশ পাবে| লবণ সাগরের দক্ষিণ প্রান্তে তোমাদের দক্ষিণ সীমান্ত শুরু হবে|

Verse 4: এটি অক্রব্বীমের দক্ষিণ দিক অতিক্রম করবে| এটি সীন মরুভূমির মধ্য দিয়ে যাবে কাদেশ-বর্ণেযের এবং তারপরে হত্‌সর-অদ এবং তারপরে এটি অস্মোনের মধ্য দিয়ে যাবে|

Verse 5: অস্মোন থেকে এই সীমান্ত মিশরের নদী পর্য়ন্ত বিস্তৃত হবে এবং এটি শেষ হবে ভূমধ্যসাগরে|

Verse 6: তোমাদের পশ্চিম সীমান্ত হবে ভূমধ্যসাগর|

Verse 7: তোমাদের উত্তর সীমান্ত শুরু হবে ভূমধ্যসাগর থেকে এবং এটি বিস্তৃত হবে, হোর পর্বত লিবানোন পর্য়ন্ত|

Verse 8: হোর পর্বত থেকে এটি লেবো হমাত পর্য়ন্ত যাবে এবং তারপরে সদাদ পর্য়ন্ত|

Verse 9: এরপর সেই সীমান্ত সিফ্রোণ পর্য়ন্ত যাবে এবং এটি শেষ হবে হত্‌সর-ঐননে| সুতরাং সেটিই তোমাদের উত্তর সীমান্ত|

Verse 10: তোমাদের পূর্ব সীমান্ত শুরু হবে হত্‌সর-ঐননে এবং এটি শফাম পর্য়ন্ত যাবে|

Verse 11: শফাম থেকে সীমান্তটি ঐনের পূর্ব দিকে রিব্লা পর্য়ন্ত যাবে| সীমান্তটি কিন্নেরত্‌ হ্রদের পাশে পাহাড়ের সীমান্ত বরাবর বিস্তৃত হবে|

Verse 12: এরপর সীমান্তটি যর্দন নদীর সীমান্ত বরাবর বিস্তৃত থাকবে| এটি লবণ সাগরে গিয়ে শেষ হবে| ঐগুলোই হল তোমার দেশের চারধারের সীমানা|”

Verse 13: সেই কারণে মোশি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিয়েছিলেন, “এই সেই দেশ যেটি তোমরা পাবে এবং নয়টি গোষ্ঠী ও মনঃশির গোষ্ঠীর অর্ধেকের মধ্যে ভূমিটিকে ভাগ করে দেওয়ার জন্য তোমরা ঘুঁটি চালবে|

Verse 14: রূবেণ ও গাদের পরিবারগোষ্ঠী এবং মনঃশি পরিবারগোষ্ঠীর অর্ধেক তাদের দেশ বেছে নিয়েছে|

Verse 15: ঐ দুটি এবং অর্ধেক পরিবারগোষ্ঠী যিরীহোর কাছের দেশ নিয়েছিল| তারা যর্দন নদীর পূর্বদিকের জমি নিয়েছিল|”

Verse 16: এরপর প্রভু মোশিকে বললেন,

Verse 17: “দেশ ভাগ করে দেওয়ার কাজে, এই সমস্ত লোকরা তোমাকে সাহায্য করবে: যাজক ইলিয়াসর, নূনের পুত্র যিহোশূয় এবং

Verse 18: সমস্ত পরিবারগোষ্ঠীর নেতারা| সেখানে প্রত্যেক পরিবারগোষ্ঠী থেকে একজন করে নেতা থাকবেন| ঐ সমস্ত লোকরা দেশ ভাগ করবে|

Verse 19: এইগুলো হলো নেতাদের নাম:যিহূদা পরিবারগোষ্ঠী থেকে য়িফূন্নির পুত্র কালেব|

Verse 20: শিমিযোনের পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র শমূয়েল|

Verse 21: বিন্যামীন পরিবারগোষ্ঠী থেকে কিশ্লোনের পুত্র ইলীদদ|

Verse 22: দানের পরিবারগোষ্ঠী থেকে য়গ্লির পুত্র বুক্কি|

Verse 23: য়োষেফের উত্তরপুরুষদের মধ্য থেকে মনঃশির পরিবারগোষ্ঠী থেকে এফোদের পুত্র হন্নীযেল|

Verse 24: ইফ্রয়িম পরিবারগোষ্ঠী থেকে শিপ্তনের পুত্র কমূযেল|

Verse 25: সবূলূন পরিবারগোষ্ঠী থেকে পর্ণকের পুত্র ইলীষাফণ|

Verse 26: ইষাখর পরিবারগোষ্ঠী থেকে অস্সনের পুত্র পল্টিযেল|

Verse 27: আশের পরিবারগোষ্ঠী থেকে শলোমির পুত্র অহীহূদ|

Verse 28: নপ্তালি পরিবারগোষ্ঠী থেকে অম্মীহূদের পুত্র পদহেল|”

Verse 29: ইস্রায়েলের লোকদের মধ্যে কনানের জমি ভাগ করে দেওয়ার জন্য প্রভু ঐ সমস্ত লোকদের মনোনীত করেছিলেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories