Titus - Chapter 3

Verse 1: তুমি লোকদের মনে করিয়ে দিও, য়েন তারা দেশের সরকার ও কর্তৃপক্ষের অনুগত হয়৷ তাদের কথামতো চলে য়ে কোন সত্ কাজ করতে য়েন প্রস্তত থাকে৷

Verse 2: বিশ্বাসীদের বল তারা য়েন কারও বিষয়ে মন্দ না বলে, লোকের সঙ্গে ঝগড়া না করে, সমস্ত মানুষের সাথে য়েন অমাযিক ও ভদ্র ব্যবহার করে৷

Verse 3: কারণ একসময়ে আমরাও নির্বোধ ও অবাধ্য ছিলাম৷ অন্য়ের দ্বারা বিপথে চালিত হয়ে নানা রকমের মন্দ ইচ্ছা ও কুত্‌সিত আনন্দের দাস ছিলাম৷ আমাদের জীবন অশুদ্ধ কামনা ও ঈর্ষায় পূর্ণ ছিল৷ অন্যরা আমাদের ঘৃণা করত আর আমরাও পরস্পরকে ঘৃণা করতাম৷

Verse 4: কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের দয়া ও মনুষ্যপ্রীতি প্রকাশিত হল,

Verse 5: তখন তিনি তাঁর দয়ার গুণে আমাদের রক্ষা করলেন৷ ঈশ্বরের কাছে য়োগ্য বলে বিবেচিত হওয়ার জন্য, ভাল কাজ করেছিলাম বলে নয়৷ তিনি আমাদের পরিষ্কার করে পরিত্রাণপ্রাপ্ত নতুন মানুষ করলেন এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা নতুন হলাম৷

Verse 6: সেই পবিত্র আত্মাকে ঈশ্বর আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের দ্বারা আমাদের ওপরে বিপুল পরিমাণে বর্ষণ করলেন৷

Verse 7: তাঁর অনুগ্রহে আমরা ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়েছি এবং ঈশ্বর তাঁর আত্মাকে আমাদের দিয়েছেন য়েন আমরা অনন্ত জীবন পেতে পারি৷ এটাই তো আমাদের প্রত্যাশা৷

Verse 8: আর এই শিক্ষা সত্য৷ আমি চাই য়ে তুমি নিশ্চিতভাবে জানতে পার য়ে লোকেরা এসব বুঝতে পারছে, তাহলে যাঁরা ঈশ্বরে বিশ্বাসী তারা নিজেদের জীবন মঙ্গলকর্মে উত্‌সর্গ করার জন্য উত্‌সুক থাকবে৷ এসবই উত্তম বিষয় এতে সবার সাহায্য হবে৷

Verse 9: অর্থহীন বাক্বিতণ্ডা, বংশতালিকা নিয়ে আলোচনা, মোশির বিধি-ব্যবস্থার শিক্ষা নিয়ে ঝগড়া এবং লড়াই করে এমন লোকদের এড়িয়ে চলবে, কারণ এগুলো অপ্রযোজনীয় ও নিরর্থক৷

Verse 10: য়ে ব্যক্তি তর্কবিতর্ক করতে চায় তাকে প্রথম ও দ্বিতীয়বার সাবধান করার পরও যদি সে না শোনে তখন তাকে এড়িয়ে চলবে;

Verse 11: কারণ তুমি জেনো, এধরণের লোকরা মন্দ পথে ও পাপে পূর্ণ জীবনযাপন করে৷ তার পাপই প্রমাণ করে য়ে সে ভুল পথে যাচ্ছে৷

Verse 12: আমি তোমার কাছে আর্ত্তিমাকে ও তুখিককে পাঠাবো; আমার সঙ্গে নিকপলিতে দেখা করতে আপ্রাণ চেষ্টা করো, কারণ শীতকালটা আমি ওখানেই কাটাবো ঠিক করেছি৷

Verse 13: আইনজীবি সীনা ও আপল্লো ওখান থেকে রওনা হবেন৷ তাঁদের যাত্রাপথে যতদূর পারো সাহায্য করো৷ ভাল করে দেখো তাঁদের যা কিছু প্রযোজন সবই য়েন তাঁরা পান৷

Verse 14: আমাদের লোকরা য়েন সত্‌কর্মে উদ্য়োগী হয়, এইভাবে যার যা প্রযোজন তা মেটাতে তাদের সাহায্য করে৷ যদি তারা এটা করে তবে তাদের জীবন নিষ্ফল হবে না৷

Verse 15: আমার সঙ্গীরা সকলে তোমাকে শুভেচ্ছা জানাচ্ছেন৷ আমাদের বিশ্বাসের দরুন যাঁরা আমাদের ভালবাসেন তাদের শুভেচ্ছা জানিও৷ ঈশ্বরের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক্৷

Select Chapter
1 2 3
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories