1 Corinthians - Chapter 5

Verse 1: একথা সত্যি শোনা যাচ্ছে য়ে তোমাদের মধ্যে য়ৌন পাপ রয়েছে৷ এমন য়ৌন পাপ যা বিধর্মীদের মধ্যেও দেখা যায় না; একজন নাকি তার সত্‌মার সঙ্গে অবৈধ জীবনযাপন করছে৷

Verse 2: তোমরা তবুও নিজেদের বিষয়ে গর্ব করছ৷ এর পরিবর্তে তোমাদের কি মর্মাহত হওয়া উচিত ছিল না? এমন পাপ কাজ য়ে করেছে তাকে তোমাদের সহভাগীতা থেকে বের করে দেওয়া উচিত ছিল৷

Verse 3: দৈহিকভাবে আমি উপস্থিত না থাকলেও আত্মাতে আমি তোমাদের সঙ্গেই আছি৷ য়ে এই রকম অন্যায় কাজ করেছে, তোমাদের মধ্যে উপস্থিত থেকেই আমি তার বিচার করেছি৷

Verse 4: প্রভু যীশুর নামে তোমরা একত্রিত হও৷ সে সভায় আমি আত্মাতে উপস্থিত থাকব, আর প্রভু যীশুর পরাক্রম তোমাদের মধ্যে বিরাজ করবে৷

Verse 5: তখন সেই লোককে শাস্তির জন্য শয়তানের হাতে সঁপে দিও য়েন তার পাপময় দেহ ধ্বংস হয়; কিন্তু য়েন প্রভু যীশুর দিনে তার আত্মা উদ্ধার লাভ করে৷

Verse 6: তোমাদের গর্ব করা শোভা পায় না, তোমরা তো এ কথা জান য়ে, ‘একটুখানি খামির ময়দার সমস্ত তালটাকে ফাঁপিয়ে তোলে৷’

Verse 7: তোমাদের মধ্য থেকে পুরানো খামির বের করে ফেল, য়েন তোমরা এক নতুন তাল হতে পার৷ খ্রীষ্টীয়ান হিসাবে তোমরা তো খামিরবিহীন রুটির মতোই, কারণ খ্রীষ্ট, যিনি আমাদের নিস্তারপর্বীয় মেষশাবক, তিনি আমাদের জন্য বলি হয়েছেন৷

Verse 8: তাই এস, আমরা নিস্তারপর্বের ভোজ সেই রুটি দিয়ে পালন করি যার মধ্যে সেই পুরানো খামির নেই৷ সেই পুরানো খামির হল পাপ ও দুষ্টতা; কিন্তু এস আমরা সেই রুটি গ্রহণ করি যার মধ্যে খামির নেই, এ হল আন্তরিকতা ও সত্যের রুটি৷

Verse 9: আমার আগের চিঠিতে আমি তোমাদের লিখেছিলাম, য়েন তোমরা য়ৌন পাপে লিপ্ত লোকেদের সঙ্গে মেলামেশা না কর৷

Verse 10: তবে হ্যাঁ, এই জগতের যারা নষ্ট চরিত্রের লোক, লোভী, ঠগবাজ বা প্রতিমাপূজক তাদের কথা অবশ্য বলিনি, কারণ তাহলে তো তোমাদের জগতের বাইরে চলে য়েতে হবে৷

Verse 11: তবে আমি এখন লিখছি য়ে, য়ে কেউ নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দেয়, অথচ নষ্ট চরিত্রের লোক, লোভী, প্রতিমাপূজক, নিন্দুক, মাতাল বা ঠগবাজ এরকম লোকের সঙ্গে মেলামেশা করো না৷ এমন কি তার সঙ্গে খাওয়া দাওয়া করো না৷

Verse 12: বাইরের লোকদের বিচার করার আমার কি দরকার? কিন্তু মণ্ডলীর ভেতরের লোকদের বিচার করা কি তোমাদের উচিত নয়?

Verse 13: যারা মণ্ডলীর বাইরের লোক তাদের বিচার ঈশ্বর করবেন৷ শাস্ত্র বলছে, ‘তোমাদের মধ্য থেকে দুষ্ট লোককে বের করে দাও৷’

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories