Zechariah - Chapter 11

Verse 1: লিবানোন, তোমার ফটকগুলি খোল, আগুন তোমার এরস বৃক্ষগুলি পুড়িয়ে শেষ করে দিক |

Verse 2: বৃহত্‌ এরস বৃক্ষগুলিকে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দেবদারু বৃক্ষরা কাঁদবে| ঐসব দৃঢ় বৃক্ষগুলিকে নিয়ে যাওয়া হবে| বাশনের ওক গাছগুলি দুষ্প্রবেশ্য বন কেটে ফেলা হয়েছে বলে কাঁদবে|

Verse 3: শোন মেষপালকরা কাঁদছে কারণ তারা তাদের পশুচারণভূমি হারিয়েছে| যুব সিংহশাবকগুলির গর্জন শোন| যর্দন নদীর ধারের ঘন বনটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে|

Verse 4: প্রভু আমার ঈশ্বর এই কথাগুলি বলেন, “য়ে মেষগুলিকে হত্যা করবার জন্য পালন করা হচ্ছে তাদের যত্ন নাও|

Verse 5: যারা সেগুলো কেনে ও হত্যা করে তাদের শাস্তি দেওয়া হবে না| য়ে সব ব্যবসায়ী মেষগুলো বিক্রিী করেছে তারা বলে, ‘প্রভুর প্রশংসা কর, আমি ধনী হয়ে উঠেছি!’ মেষপালকরা তাদের মেষদের জন্য দুঃখিত হয় নি|

Verse 6: আমি এই দেশে য়ে লোকেরা থাকে তাদের প্রতি সহানুভূতিপূর্ণও হব না” প্রভু এইসব কথা বলেছেন, “আমি প্রত্যেককে তার প্রতিবেশী ও রাজার দ্বারা অপব্যবহৃত হতে দেব| আমি তাদের দেশ ধ্বংস করতে দেব| আমি তা বন্ধ করব না!”

Verse 7: তাই আমি সেই সব হতভাগ্য মেষের যত্ন নিলাম, যাদের হত্যা করার জন্য পালন করা হয়েছিল| আমি এই কাজের জন্য দুটি লাঠি নিলাম| একটি লাঠির নাম দিলাম মনোরম, আর অন্যটির নাম দিলাম ঐক্য| তারপর আমি মেষদের যত্ন নিতে শুরু করলাম|

Verse 8: এক মাসের মধ্যে আমি তিনজন মেষপালককে বরখাস্ত করলাম| আমি মেষদের প্রতি অধৈর্য় হলাম এবং তারাও আমাকে ঘৃণা করতে শুরু করল|

Verse 9: তখন আমি বললাম, “আমি চললাম, আমি তোমাদের যত্ন নেব না| য়ে সব লোকেরা মরতে বসেছে, তারা মরুক | যারা ধ্বংস হতে চলেছে তাদের ধ্বংস হোক | এবং যারা বাকী থাকবে তারা একে অপরকে ধ্বংস করুক|”

Verse 10: এরপর আমি “মনোরম” নামক লাঠিটা নিলাম এবং তা ভেঙ্গে ফেললাম| সমস্ত লোকেদের সঙ্গে ঈশ্বরের চুক্তি য়ে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল তা দেখাবার জন্য আমি এটা করলাম|

Verse 11: তাই, সেই দিনে চুক্তিটি এবং সেই হতভাগ্য মেষেরা যারা আমাকে লক্ষ্য করছিল, তারা জানল য়ে এই বার্তা ঈশ্বরের কাছ থেকে এসেছিল|

Verse 12: তখন আমি বললাম, “তুমি যদি আমায় বেতন দিতে চাও তো দাও, নতুবা দিও না!” তাই তারা আমায় 30 টি রূপোর মুদ্রা দিল|

Verse 13: তখন প্রভু আমায় বললেন, “তাদের চোখে আমি ঐরকম মূল্যবান| ঐ টাকা মন্দিরের অর্থভাণ্ডারে ছুঁড়ে ফেল|” তাই আমি সেই 30 টি রূপোর মুদ্রা নিয়ে প্রভুর মন্দিরের অর্থ ভাণ্ডারে ছুঁড়ে দিলাম|

Verse 14: এরপর আমি ঐক্য নামক লাঠিটা নিয়ে দুই টুকরো করে ভাঙলাম| যিহূদা ও ইস্রায়েলের মধ্যে য়ে আর ঐক্য নেই সেটা তাদের বোঝাবার জন্য আমি এটা করলাম|

Verse 15: তখন প্রভু আমায় বললেন, “এখন সেইসব জিনিস নাও যা কেবলমাত্র একজন মূর্খ মেষপালক ব্যবহার করে|

Verse 16: এটা থেকেই তারা বুঝবে য়ে আমি আমার দেশে একজন নতুন মেষপালক আনব| য়ে মেষেরা মারা যাচ্ছে তাদের যত্ন এই যুবক নিতে পারবে না| সে আহত মেষদের সুস্থ করতে পারবে না| যারা বেঁচে রয়েছে তাদের সে খাওয়াতে পারবে না| সুস্থ সবল মেষদের মেরে ফেলা হবে এবং তাদের মাংস সম্পূর্ণরূপে খেয়ে ফেলা হবে| কেবল তাদের ক্ষুরগুলো পড়ে থাকবে|”

Verse 17: ওহে আমার অকর্মণ্য মেষপালক, তোমরা আমার মেষদের ত্যাগ করেছ| ওকে শাস্তি দাও! ওর ডান চোখে ও হাতে তরবারি দিয়ে আঘাত কর| তার ডান হাত নিষ্কর্মা হয়ে যাবে| তার ডান চোখ অন্ধ হবে|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories