Verse 1: তখন আমি বললাম, “এখন যাকোব কুলের নেতারা এবং ইস্রাযেল জাতির শাসকরা শোন| তোমাদের জানা উচিত ন্যায় বিচার কি!
Verse 2: কিন্তু তোমরা বালোকে ঘৃণা কর এবং মন্দকে ভালোবাস! তোমরা লোকেদের চমড়া ছাড়িযে নাও, তাদের হাড় থেকে মাংস ছিঁড়ে নাও!
Verse 3: তামরা আমার লোকেদের ধ্বংস করছ!তোমরা তাঁদের চামরা তুলে নিচ্ছ এবং তাদের হাড়গোড় ভেঙ্গে দিচ্ছ| তোমরা মাংসের মতো তাদের হাড়গুলোকে কুচিয়ে পাত্রের মধ্যে রাখছ!
Verse 4: সেইজন্য তোমরাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারে; কিন্তু তিনি তোমাদের উত্তর দেবেন না| না, পিরভু তোমাদের কাছ থেকে তাঁর মুখ লুকোবেন| কিন্তু কেন? কারণ তোমরা অন্যায় কাজ করছ!”
Verse 5: কযেকজন মিথ্যুক ভাববাদীরা প্রভুর লোকেদের কাছে মিথ্য়ে কথা বলে| প্রভু ঐ ভাববাদীদের সম্বন্ধে এই কথা বলেছেন:“এই ভাববাদীরা তাদের উদর দ্বারা পরিচালিত হয| য়খন লোকেরা তাদের খেতে দেয তখন তারা শান্তির প্রতিশ্রুতি দেয| য়দি তারা না খাওয়ায় তারা যুদ্ধের প্রতিশ্রুতি দেয়|
Verse 6: সেইজন্যই অবস্থাটা তোমাদের কাছে রাতের অন্ধকারের মতো| ভবিষ্যতে কি ঘটবে তা তোমরা দেখতে পাও না| ঐ ভাববাদীদের ওপরে সূর্য় অস্ত গেছে; তাই ভবিষ্যতে কি ঘটবে তারা তা দেখতে পায না| সেইজন্য অবস্থাটা তোদের কাছে অন্ধকারের মতোই|
Verse 7: তাই ভাববাদীরা লজ্জিত| ভবিষ্যত্ বক্তারা লজ্জিত হবে| তারা আর কিছুই বলবে না| কেন? কারণ, ঈশ্বর তাদের সঙ্গে কথা বলবেন না|
Verse 8: কিন্তু প্রভুর আত্মা আমাকে ক্ষমতা, ধার্মিকতা এবং শক্তি দেযে পরিপূর্ণ করেছেন| কেন? কারণ, আমি যাকোবকে তার সম্বন্ধে এবং ইস্রাযেলকে তার পাপগুলোর সম্বন্ধে বলতে পারি!
Verse 9: যাকোব কুলের নেতারা এবং ইস্রাযোলের শাসকরা, আমার কথা শোন! তোমরা জীবনযাপনের সঠিক পথকে ঘৃণা কর! যদি কোন জিনিস সোজা থাকে তখন তোমরা তাকে বেঁকিয়ে দাও!
Verse 10: সাধারণ লোকেদের হত্যা করে তোমরা সিযোন গেঁথে তোল! তোমরা রক্তপাত ঘটিযে জেরুশালেম গড়ো|
Verse 11: আদালতে কে জিতবে তা ঠিক করার জন্য জেরুশালেমের য়াজকরা ঘুষ নিযে তাদের সাহায্যকরে| জেরুশালেমের যাজকরা শিক্ষা দেয কারণ তারা তার জন্য বেতন পায| আর ভাববাদীরা টাকা পয়সার জন্য ভবিষ্যত্ সম্বন্ধে বলো| তারপর ঐ নেতারা প্রভুর সাহায্য আশা করে| তারা বলে: “প্রভু এখানে আমাদর সঙ্গে আছেন, তাই অমঙ্গল কিছুই আমাদের প্রতি ঘটবে না|”
Verse 12: নেতারা, চোমাদের জন্য়ই সিযোন ধ্বংস হবে| জায়গাটা লাঙল চাষা মাঠে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| জেরুশালেম পাথরের স্তূপে পরিণত হবে| য়ে পর্বতে মন্দির ছিল সেটা কেবল ঝোপ জঙ্গলে ভরে য়াবে|”