Verse 1: রাজকন্যে, তোমার জুতো পরা পা দুখানি কত সুন্দর! তোমার বএ রেখায়িত দুটি ঊরু শিল্পীর তৈরী অলঙ্কারের মত|
Verse 2: তোমার নাভি গোলাকার পাত্রের মত, তা য়েন সব সময় দ্রাক্ষারসে পূর্ণ থাকে| তোমার উদর দেশ পদ্ম দিয়ে ঘেরা স্তূপীকৃত গমের মত|
Verse 3: তোমার স্তন দুটি গজলা হরিণের য়মজ শাবকের মত|
Verse 4: তোমার কণ্ঠদেশ হাতির দাঁতের স্তম্ভের মত| তোমার দুটি চোখ বত্-রব্বীমের দ্বারবর্তী হিশ্বনের সরোবরের মতই সুন্দর| তোমার নাক লিবানোনের সেই স্তম্ভের মত য়ে স্তম্ভ দম্মেশকের দিকে চেয়ে থাকে|
Verse 5: তোমার মাথা কর্ম্মিল পর্বতের মত| তোমার মাথার চুল রেশমের মত| তোমার দীর্ঘ দোলাযিত চুল রাজাকে পর্য়ন্ত আকৃষ্ট করে!
Verse 6: তুমি সত্যিই সুন্দরী! তুমি সত্যিই মনোরমা! প্রিযা আমার, সত্যিই তুমি এক জন সব চেয়ে মনোরমা যুবতী!
Verse 7: তুমি তালগাছের মত দীর্ঘ এবং তোমার স্তন দুটি সেই গাছের থোকা থোকা ফলের মত|
Verse 8: আমি সেই গাছে চড়তে চাই, এবং আমি তার ডাল ধরতে চাই| তোমার বক্ষযুগল দ্রাক্ষার থোকার মত সুগন্ধিময হোক|
Verse 9: তোমার মুখের স্বাদ য়েন হয় শ্রেষ্ঠ দ্রাক্ষারসের মত| দ্রাক্ষারস ওষ্ঠাধর ও দাঁতের ওপর দিয়ে গড়িযে আমার প্রেমের ওপর ঝরে পড়ে|
Verse 10: আমি আমার প্রেমিকের এবং সে আমাকে চায়!
Verse 11: এসো প্রিয়তম আমার, আমরা মাঠে চলে যাই| এসো আমরা প্রস্ফুটিত হেনা ফুলের মাঝে আমাদের রাত কাটাই|
Verse 12: এসো আমরা তাড়াতাড়ি উঠে দ্রাক্ষা ক্ষেতে যাই| চল আমরা দেখি দ্রাক্ষার মুকুল ধরেছে কি না| চল আমরা দেখি কুঁড়ি প্রস্?ুটিত হয়েছে কি না, ডালিমের গাছে মঞ্জরী ধরেছে কি না| সেখানে তোমাকে আমি আমার প্রেম দেবো|
Verse 13: দূদাফলগন্ধ বিস্তার করছে এবং সমস্ত ফলই আমার দুযারে আছে| প্রিয়তম আমার, আমি তোমার জন্য নানা মনোরম জিনিস সংগ্রহ করে রেখেছি| নতুন এবং পুরাতন নানা জিনিস!