Verse 1: আমাদের দেওয়াল বানানোর কাজ শেষ হল| তারপর আমরা দরজায পাল্লা বসালাম ও কারা সেই সব দরজায পাহারা দেবে তার জন্য লোক ঠিক করলাম| আমরা গায়কদের এবং লেবীয়দেরও নিযুক্ত করলাম|
Verse 2: এরপর আমি আমার ভাই হনানি ও হনানিয নামে আরেক ব্যক্তিকে যথাএমে জেরুশালেম শহরের দায়িত্ব ও দুর্গের সেনাপতির দায়িত্ব দিলাম| আমি আমার ভাই হনানিকে বেছে নিয়েছিলাম কারণ অন্যান্যদের থেকে সে খুবই সত্ ও তার ঈশ্বরে বেশী ভয় ছিল|
Verse 3: আমি তখন তাদের নির্দেশ দিলাম, “প্রতিদিন সূর্য়োদযের কয়েক ঘণ্ট্া পরে জেরুশালেমের ফটকগুলি খুলবে| আর সূর্য়াস্তের পূর্বেই তোমরা ফটক বন্ধ করে তালা লাগাবে| এছাড়াও, রক্ষী হিসেবে যাদের নিয়োগ করবে তারা যেন এ শহরেরই বাসিন্দা হয়| এই সমস্ত রক্ষীদের কয়েক জনকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায পাহারা দিতে পাঠাবে আর বাদবাকিরা যেন তাদের বাড়ির কাছাকাছি অঞ্চলেই পাহারা দেয়|”
Verse 4: জেরুশালেম শহরটি খুবই বড়| শহরে অনেক জায়গা থাকলেও, তুলনায় বাসিন্দার সংখ্যা কম| বাড়ি-ঘরও তখন সমস্ত বানানো হয়নি|
Verse 5: এমতাবস্থায ঈশ্বর আমার হৃদয়ে সমস্ত বাসিন্দাদের একত্রিত করার বাসনা প্রবেশ করালেন| আমি তখন সমস্ত গন্যমাণ্য ব্যক্তি, আধিকারিকবর্গ ও সাধারণ লোক দের একসঙ্গে ডেকে পাঠালাম| বসবাসকারী সমস্ত ব্যক্তিদের একটি তালিকা বানানোই আমার মূল উ?শ্য ছিল| ইতিমধ্যে বন্দীদশা থেকে যারা প্রথম এ শহরে ফিরে এসেছিল তার একটি তালিকা আমি পেয়েছিলাম| তাতে লেখা ছিল:
Verse 6: এই ইহুদীরা বন্দীদশা থেকে জেরুশালেম এবং যিহূদায় ফিরে এসেছিল| রাজা নবূখদ্নিত্সর এদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলে| এরা হল: যেশূয, নহিমিয়, অসরিয়, রযমিযা, নহমানি,
Verse 7: মর্দখয়, বিল্শন, মিস্পরত্, বিগ্বয, নহূম ও বানা| তারা সরুব্বাবিলের সঙ্গে ফিরে এসেছিল| নীচে ইস্রায়েলের য়ে সমস্ত লোক ফিরে এসেছিল তাদের নাম ও সংখ্যা দেওয়া হল:
Verse 8: পরোশের উত্তরপুরুষ 2,172
Verse 9: শফটিযের উত্তরপুরুষ 372
Verse 10: আরহের উত্তরপুরুষ 652
Verse 11: য়েশূয় ও য়োয়াবের পরিবারগোষ্ঠীর পহত্-মোয়াবের উত্তরপুরুষ 2,818
Verse 12: এলমের উত্তরপুরুষ 1,254
Verse 13: সত্তূর উত্তরপুরুষ 845
Verse 14: সক্কয়ের উত্তরপুরুষ 760
Verse 15: বিন্নূয়ির উত্তরপুরুষ 648
Verse 16: ব্বেয়ের উত্তরপুরুষ 628
Verse 17: আস্গদের উত্তরপুরুষ 2,322
Verse 18: অদোনীকামের উত্তরপুরুষ 667
Verse 19: বিগ্বয়ের উত্তরপুরুষ 2,067
Verse 20: আদীনের উত্তরপুরুষ 655
Verse 21: যিহিষ্কিয়ের বংশজাত আটেরের উত্তরপুরুষ 98
Verse 22: হশুমের উত্তরপুরুষ 328
Verse 23: বেত্সযের উত্তরপুরুষ 324
Verse 24: হারীফের উত্তরপুরুষ 112
Verse 25: গিবিয়োনের উত্তরপুরুষ 95
Verse 26: বৈত্লেহম ও নটোফা শহরের লোক 188
Verse 27: অনাথোত শহরের 128
Verse 28: বৈত্-অস্মাবত্ শহরের 42
Verse 29: কিরিযত্-য়িযারীম, কফীরা ও বেরোত শহরের 743
Verse 30: রামা ও গেবা শহরের 621
Verse 31: মিক্মস শহরের 122
Verse 32: বৈথেল ও অয শহরের 123
Verse 33: নবো শহরের 52
Verse 34: এলম শহরের 1,254
Verse 35: হারীম শহরের 320
Verse 36: য়িরীহো শহরের 345
Verse 37: লোদ, হাদীদ ও ওনো শহরের 721
Verse 38: সনায়া শহরের 3,930
Verse 39: যাজকগণ হল:য়েশূয়ের বংশজাত যিদয়িয়র উত্তরপুরুষ 973
Verse 40: ইম্মেরের উত্তরপুরুষ 1,052
Verse 41: পশ্হূরের উত্তরপুরুষ 1,247
Verse 42: হারীমের উত্তরপুরুষ 1,017
Verse 43: এরা হল লেবীয় পরিবারগোষ্ঠীর লোক:হোদবিয়র বংশজাত য়েশূয় ও কদ্মীয়েলের উত্তরপুরুষ 74
Verse 44: এরা হল গায়ক বৃন্দ:আসফের উত্তরপুরুষ 148
Verse 45: এরা হল দ্বার-রক্ষকগণ:শল্লুম, আটের, টল্মোন, অক্কুব, হটীটাও শোবয়ের উত্তরপুরুষ 138
Verse 46: এরা হল মন্দিরের বিশেষ দাস:সীহ, হসূফা ও টব্বায়োতের উত্তরপুরুষরা,
Verse 47: কেরোস, সীয় ও পাদোনের বংশধরবর্গ,
Verse 48: লবানা, হগাব ও শল্ময়ের বংশধরবর্গ,
Verse 49: হানন, গিদ্দেল ও গহরের বংশধরবর্গ,
Verse 50: রাযা, রত্সীন ও নকোদের বংশধরবর্গ,
Verse 51: গসম, ঊষ ও পাসেহের বংশধরবর্গ,
Verse 52: বেষয, মিযূনীম ও নফুষয়ীমের বংশধরবর্গ,
Verse 53: বকবূক, হকূফা ও হর্হূরের বংশধরবর্গ,
Verse 54: বসলীত, মহীদা ও হর্শার বংশধরবর্গ,
Verse 55: বর্কোস, সীষরা ও তেমহের বংশধরবর্গ,
Verse 56: নত্সীহ ও হটীফার বংশধরবর্গ|
Verse 57: শলোমনের উত্তরপুরুষ দাসদের মধ্যে:সোটয়, সোফেরত্ ও পরীদার বংশধরবর্গ,
Verse 58: যালা, দর্কোন ও গিদ্দেলের বংশধরবর্গ,
Verse 59: শফটিয়ের, হটীল ও পোখেরত্-হত্সবাযীম ও আমোন;
Verse 60: মন্দিরের দাস ও শলোমনের দাসদের উত্তরপুরুষ 392
Verse 61: কয়েক জন লোক তেল্মেলহ, তেল্হর্শা, করূব, অদ্দন ও ইম্মের শহর থেকে জেরুশালেমে এসেছিল|
Verse 62: তাদের পরিবারগুলি ইস্রায়েল থেকে উদ্ভ্ূত কিনা তা তারা প্রমাণ করতে পারেনি|দলায়, টোবিয় ও নকোদের উত্তরপুরুষ 642 জন
Verse 63: এরা ছিল যাজক পরিবারের উত্তরপুরুষ:হবায়, হক্কোস ও বর্সিল্লয়ে| গিলিয়দের বর্সিল্লয পরিবারের কন্যাকে যদি একজন পুরুষ বিয়ে করত ওই পুরুষকে বর্সিল্লযদের উত্তরপুরুষ হিসাবে গণ্য করা হতো|
Verse 64: য়েহেতু তারা তাদের বংশতালিকা বা তাদের পূর্বপুরুষরা যাজক ছিলেন কিনা তা প্রমাণ করতে পারল না, সেহেতু যাজকদের তালিকায তাদের নাম অন্তর্ভুক্ত করা হল না|
Verse 65: রাজ্যপাল ওই সমস্ত ব্যক্তিদের, পবিত্র খাবার খেতে বারণ করলেন যতক্ষণ পর্য়ন্ত না প্রধান যাজক ঊরীম ও তুম্মীম ব্যবহার করে ঈশ্বরের কাছে জেনে নেন কি করতে হবে|
Verse 66: 7,337 জন দাসদাসীকে বাদ দিলে, যারা ফিরে এসেছিল তাদের মধ্যে সব মিলিযে ছিল 42,360 জন|
Verse 67: এছাড়াও, এদের সঙ্গে ছিল 245 জন গায়ক-গাযিকা,
Verse 68: তাদের 736 টি ঘোড়া, 245 টি খচচর,
Verse 69: 435 টি উট ও 6,720 টি গাধা ছিল|
Verse 70: বেশ কিছু পরিবার প্রধান কাজ চালিয়ে যাবার জন্য অর্থ দান করেন| রাজ্যপাল বয়ং কোষাগারে 19 পাউণ্ড স্বর্ণমুদ্রা দিয়েছিলেন| এছাড়াও তিনি 50 টি পাত্র ও যাজকদের পোশাকের জন্য 530 পোশাক দান করেন|
Verse 71: বিভিন্ন পরিবারের প্রধানরা কাজ চালিয়ে যাওয়ার জন্য 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা এবং11/3 টন পরিমাণ রূপো দান করেছিলেন|
Verse 72: সব মিলিয়ে অন্যান্য ব্যক্তিরা 375 পাউণ্ড স্বর্ণমুদ্রা,11/3 টন রূপা এবং যাজকদের জন্য 67 টি বস্ত্রখণ্ড দিয়েছিলেন|
Verse 73: যাজকগণ, লেবীয়রা, দ্বাররক্ষীরা, গায়করা ও মন্দিরের সেবাদাসরা ও অন্যান্য সমস্ত ইস্রায়েলীয়রা য়ে যার নিজের শহরে বাস করতে লাগল| ওই বছরের সপ্তম মাসের মধ্যেই দেখা গেল ইস্রায়েলের সমস্ত বাসিন্দারা তাদের নিজেদের বাসভূমিতে বসবাস শুরু করেছে|