Ezra - Chapter 8

Verse 1: রাজা অর্তক্ষস্তের রাজত্বকালে য়ে সব পরিবারের প্রধানরা আমার সঙ্গে বাবিল থেকে জেরুশালেমে এসেছিলেন নীচে তাঁদের নামের তালিকা দেওয়া হল:

Verse 2: পীনহসের উত্তরপুরুষদের মধ্যে গের্শোম, ঈথামরের উত্তরপুরুষদের মধ্যে দানিয়েল, দায়ূদের উত্তরপুরুষদের মধ্যে হটূশ,

Verse 3: শখনিয়ের উত্তরপুরুষদের মধ্যে পরোশ, সখরিয় ও আরো 150 জন পুরুষ,

Verse 4: পহত্‌ মোয়াবের উত্তরপুরুষদের মধ্যে সখরিয়র পুত্র ইলীযৈনয় ও আরো 200 জন পুরুষ,

Verse 5: জট্টর উত্তরপুরুষদের মধ্যে মহসীযেলের সন্তান শখনিয় ও আরো 300 জন পুরুষ,

Verse 6: আদীনের উত্তরপুরুষদের মধ্যে য়োনাথনের পুত্র এবদ ও আরো 50 জন পুরুষ,

Verse 7: এলমের উত্তরপুরুষদের মধ্যে অথলিয়ের পুত্র যিশায়াহ ও আরো 70 জন পুরুষ,

Verse 8: শফটিয়ের উত্তরপুরুষদের মধ্যে মীখায়েলের পুত্র সবদিয় ও আরো 80 জন পুরুষ,

Verse 9: য়োয়াবের উত্তরপুরুষদের মধ্যে যিহিয়েলের পুত্র ওবদিয় ও আরো 218 জন পুরুষ,

Verse 10: বানির উত্তরপুরুষদের মধ্যে য়োষিফিযের পুত্র শলোমীত ও আরো 160 জন পুরুষ,

Verse 11: ব্বেয়ের উত্তরপুরুষদের মধ্যে ব্বেয়ের পুত্র সখরিয় ও আরো 28 জন পুরুষ,

Verse 12: অস্গদের উত্তরপুরুষদের মধ্যে হকাটনের পুত্র য়োহানন ও আরো 110 জন পুরুষ,

Verse 13: অদোনীকামের শেষ উত্তরপুরুষদের মধ্যে ইলীফেলট, য়িযূয়েল, শময়িয় ও আরো 60 জন পুরুষ,

Verse 14: এবং বিগ্বয়ের উত্তরপুরুষদের মধ্যে ঊথয়, সব্বূদ ও তার সঙ্গী 70 জন পুরুষ|

Verse 15: আমি এই সমস্ত ব্যক্তিদের অহবা-গামিনী নদীর কাছে জড় হতে বলেছিলাম| সেখানে তাঁবু খাটিয়ে আমরা তিন দিন ছিলাম| আমি কয়েকজন যাজককে সেখানে দেখলাম, কিন্তু কোন লেবীয়কে নয়| তাই আমি

Verse 16: ইলীয়েষর, অরীয়েল, শময়িয়, ইল্নাথন, যারিব, ইল্নাথন, নাথন, সখরিয় ও মশুস্কলূ্লম প্রভৃতি নেতৃবৃন্দকে এবং

Verse 17: য়োয়ারীব ও ইল্নাথন নামে দুজন শিক্ষককে ডেকে কাসিফিয়া নগরের প্রধান ইদ্দোরের কাছে তাঁকে ও তাঁর লোকদের কি বলতে হবে তার নির্দেশ দিয়ে পাঠিয়েছিলাম যাতে ইদ্দো আমাদের ঈশ্বরের মন্দিরে কাজ করার মত কিছু সহকারী পাঠাতে পারেন|

Verse 18: য়েহেতু ঈশ্বর আমাদের সহায় ছিলেন ইদ্দো নিম্নলিখিত ব্যক্তিদের আমাদের কাছে পাঠালেন:মহলির উত্তরপুরুষ শেরেবিয় (মহলি ছিলেন একজন লেবি| লেবি ছিল ইস্রায়েলের সন্তান|) শেরেবিয়র সঙ্গে তার পুত্ররা এবং ভাযেরা মোট 18 জন পুরুষ এসেছিল|

Verse 19: হশবিয় ও তার সঙ্গে মরারির সন্তান যিশায়াহ এবং তাদের ভায়েরা ও ছেলেরা, মোট

Verse 20: জন পুরুষ| 20 তারা 220 জন মন্দির কর্মীও পাঠিয়েছিল| (তাদের পূর্বপুরুষরা লেবীয়দের সাহায্য করবার জন্য দায়ূদ ও তাঁর কর্মচারীবর্গদ্বারা নিযুক্ত হয়েছিলেন| তাদের নাম তালিকা ভুক্ত ছিল|)

Verse 21: অহবা নদীর কাছে আমি ঘোষণা করলাম, ঈশ্বরের কাছে আমাদের বিনীত প্রতিপন্ন করার জন্য আমরা সকলে উপবাস করব| ঈশ্বরের কাছে আমরা আমাদের ও আমাদের সন্ততিদের এবং আমাদের বিষয় সম্পত্তির নিরাপদ যাত্রার জন্য প্রার্থনা করতে চেয়েছিলাম|

Verse 22: আমি আমাদের নিরাপত্তার জন্য রাজার কাছ থেকে আমাদের সঙ্গে আসবার জন্য সৈন্য ও অশ্বারোহী চাইতে অত্যন্ত ষ্ঠিধা বোধ করেছিলাম| কারণ আমরা রাজাকে বলেছিলাম, “যারা প্রভুতে বিশ্বাস করে ও তাঁর প্রতি আস্থা রাখে, আমাদের প্রভু সদা তাদের সহায় হন| কিন্তু য়েসব ব্যক্তি তাঁর থেকে দূরে সরে যায় ঈশ্বর তাদের প্রতি রুদ্ধ হন|”

Verse 23: আমরা তাই উপবাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম এবং তিনি আমাদের প্রার্থনা শুনেছিলেন|

Verse 24: এরপর আমি যাজকদের মধ্যে থেকে শেরেবিয, হশবিয় যারা নেতৃস্থানীয় ছিল ও তাদের 10 জন ভাই প্রমুখ মোট 12 জন যাজককে বেছে নিয়েছিলাম|

Verse 25: রাজা অর্তক্ষস্ত, তাঁর উপদেষ্টাগণ, তাঁর প্রধানরা এবং বাবিলের সমস্ত ইস্রায়েলীয়রা সেই উপহারগুলি ঈশ্বরের মন্দিরের জন্য দিলেন| এবং বাবিলের লোকদের কাছ থেকে আমরা সব সোনা এবং রূপো ওজন করে, মন্দিরের কাজের জন্য ঐ বারো জনকে দিলাম|

Verse 26: সব মিলিয়ে 25 টন রূপো, 33,4 টন রূপোর থালা ও33,4 টন সোনা ছিল|

Verse 27: এছাড়াও আমরা প্রায় 19 পাউণ্ড ওজনের 20 টি সোনার বাসন ও দুর্মূল্য 2টি পিতলের থালা দিয়েছিলাম এবং বলেছিলাম,

Verse 28: “তোমরা প্রভুর কাছে পবিত্র| এই সামগ্রীগুলিও প্রভুর কাছে পবিত্র| এই সমস্ত সোনা এবং রূপো লোকরা প্রভুকে দান করেছিল, সেই প্রভু যিনি তোমাদের পূর্বপুরুষদের ঈশ্বর|

Verse 29: যাও এই সমস্ত বস্তু রক্ষা কর| জেরুশালেমে প্রভুর মন্দিরের নেতৃবর্গকে দেওয়ার আগে পর্য়ন্ত এইসমস্ত সম্পদের দায়িত্ব তোমাদের| ইস্রায়েলের প্রধান পরিবারবর্গের নেতা ও লেবীয়দের হাতে এই সমস্ত কিছু তুলে দেবে| তারা ওজন করে এই সমস্ত জিনিস জেরুশালেমে প্রভুর মন্দিরের ঘরের ভেতরে তুলে রাখবেন|”

Verse 30: তখন যাজক ও লেবীয়রা, জেরুশালেমের মন্দিরের জন্য ইষ্রার দেওয়া সামগ্রীগুলি গ্রহণ করল|

Verse 31: প্রথম মাসের দ্বাদশ দিনে আমরা অহবা নদীর কাছ থেকে জেরুশালেম অভিমুখে যাত্রা শুরু করলাম| ঈশ্বর আমাদের সহায় ছিলেন| তিনি আমাদের পথে শএুদের ও দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করলেন|

Verse 32: এরপর আমরা জেরুশালেমে পৌঁছলাম| সেখানে তিন দিন বিশ্রাম নিলাম|

Verse 33: চতুর্থ দিন আমরা মন্দিরে গেলাম এবং দুর্মূল্য বস্তুগুলি ওজন করে যাজক ঊরীয়ের পুত্র মরেমোতকে দিলাম| মরেমোতের সঙ্গে পীনহসের পুত্র ইলিয়াসর এবং য়েশূয়ের পুত্র য়োষাবদ ও বিন্নূযির পুত্র নোয়দিয় নামে দুই লেবীয় ছিল|

Verse 34: আমরা সামগ্রীগুলি ওজন করে মোট ওজনের পরিমাণ নথিভুক্ত করেছিলাম|

Verse 35: এরপর, য়ে সব ইহুদীরা নির্বাসন থেকে ফিরে এসেছিল, তারা ইস্রায়েলের ঈশ্বরকে হোমবলি নিবেদন করল| তারা ইস্রায়েলের মঙ্গলের জন্য 12 টি বৃষ, 96 টি মেষ, 77 টি মেষশাবক ও পাপমোচনের জন্য 12 টি পুরুষ ছাগলও বলিদান করল|

Verse 36: এরপর আমরা ফরাত্‌ নদীর পশ্চিম তীরস্থ প্রাদেশিক নেতাদের ও রাজ্যপালদের হাতে রাজার চিঠিটি তুলে দিলাম| তারপর এই সমস্ত নেতারা ইস্রায়েলের বাসিন্দা ও মন্দিরের সহায়তা করেন|

Select Chapter
1 2 3 4 5 6 7 8 9 10
Select Book
Genesis Exodus Leviticus Numbers Deuteronomy Joshua Judges Ruth 1 Samuel 2 Samuel 1 Kings 2 Kings 1 Chronicles 2 Chronicles Ezra Nehemiah Esther Job Psalms Proverbs Ecclesiastes Song of Solomon Isaiah Jeremiah Lamentations Ezekiel Daniel Hosea Joel Amos Obadiah Jonah Micah Nahum Habakkuk Zephaniah Haggai Zechariah Malachi Matthew Mark Luke John Acts Romans 1 Corinthians 2 Corinthians Galatians Ephesians Philippians Colossians 1 Thessalonians 2 Thessalonians 1 Timothy 2 Timothy Titus Philemon Hebrews James 1 Peter 2 Peter 1 John 2 John 3 John Jude Revelation

Bible Categories